![]() |
| পোশাক সরবরাহকারী |
সিঅ্যান্ডএ, এইচঅ্যান্ডএমের মতো বিশ্বের নামি কয়েকটি ব্র্যান্ডের জন্য পোশাক সরবরাহকারী এসএফ ডেনিম নিজেদের ‘সম্পূর্ণ কমপ্লায়েন্ট’ কারখানা বলে দাবি করে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির পাঁচটি ইউনিটে প্রতি মাসে ১০ লাখ পোশাক তৈরি করতে সক্ষম বলে তাদের ওয়েবসাইটে বলা আছে। কোম্পানির ওয়েবসাইটে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে ৬ হাজার ৯০০ জন।
ঈদের পর আকস্মিক চাকরিচ্যুতির নোটিসে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে গার্মেন্টটির পরিচালক ফুয়াদ আব্দুল্লাহর সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।














